October 13, 2026, 7:36 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

অর্থ সংকটে বন্ধ হয়ে যাচ্ছে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্থ সংকটের জেরে আগামী ১৫ সেপ্টেম্বরের পর থেকে আর ফ্লাইট পরিচালনা করতে পারবে না পাকিস্তানের সরকারি বিমান পরিষেবা সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।

বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন পিআইএ’র একজন জ্যেষ্ঠ পরিচালক। অর্থ সংকটের জেরে পাকিস্তানের এই ঐতিহ্যবাহী বিমান পরিষেবা সংস্থাটি যে বর্তমানে প্রায় অচল অবস্থায় পৌঁছেছে, তাও খোলাখুলিভাবে তুলে ধরেছেন তিনি।

পিআইএ’র ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সংস্থাটির ২৩টি উড়োজাহাজের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ৭টি অচল হয়ে পড়ে আছে। এই উড়োজাহাজগুলো কেনা হয়েছিল বিশ্বের প্রথমসারির দুই বিমান কোম্পানি বোয়িং এবং এয়ারবাস থেকে।

এই দুই কোম্পানির তৈরি কোনো বিমানের কোনো যন্ত্রাংশ অকেজো হয়ে পড়লে কোম্পানি দু’টি থেকেই ওই যন্ত্রাংশ কিনতে হয়।

পিআইএ’র ওই পরিচালক জানিয়েছেন, পূর্বের বকেয়া অর্থ পরিশোধ না করার কারণে আর যন্ত্রাংশ সরবরাহ করতে চাইছে না বোয়িং-এয়ারবাস। ফলে অকেজো হয়ে থাকা সাতটি উড়োজাহাজ চালু করা সম্ভব হচ্ছে না এবং এতে বেশ কিছু শিডিউল ফ্লাইট কাটছাঁট করতে হয়েছে পিআইএকে।

পাশাপাশি পিআইএকে আরও দমবন্ধ করা অবস্থায় নিয়ে গেছে বিমানের জ্বালানি বাবদ বকেয়া। জ্বালানির বকেয়া অর্থ পরিশোধ না করায় সৌদি আরবের দাম্মাম বিমান বন্দর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর সম্প্রতি পিআইএ’র ৫টি উড়োজাহাজ আটকে রেখেছিল। পরে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) কাছ থেকে ৩৫ লাখ ডলার ধার নিয়ে বকেয়া পরিশোধ করে উড়োজাহাজগুলো ছাড়িয়ে এনেছে পিআইএ।

ওই জ্যেষ্ঠ পরিচালক বলেন, ‘পিআইএকে ফের চালু করতে আমরা সরকারের কাছে জরুরিভিত্তিতে ২ হাজার ৩০০ রুপি বরাদ্দ চেয়েছি। যদি আগামীকালের মধ্যে এই অর্থ না আসে, সেক্ষেত্রে ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে পিআইএ।

এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পিআইএ’র জরুরি বরাদ্দের আবেদন ইতোমধ্যে খারিজ করে দিয়েছে মন্ত্রণালয়ের অধীন ইকোনমিক কো অর্ডিনেশন কমিটি। সূত্র: জিও নিউজ

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page