April 6, 2026, 4:36 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অসহায় সহজ সরল মহিলাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে ইয়ানতের নামে চাঁদাবাজি ব্যবসা শুরু করেছে একটি দল : শিমুল খান

স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছে, দেশের মানুষ জানে কাদের হাতে রক্ত লেগে আছে। কারা আল্লাহর দোহায় দিয়ে বেহেশতের টিকিটের ব্যবসা করছে একটি দল। আর এখন তারা পারিবারিক স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তারা গ্রামের অসহায় সহজ সরল মহিলাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে ইয়ানতের নামে চাঁদাবাজির ব্যবসা শুরু করেছে। এসব ইয়ানতের টাকাগুলো কোথায় যায়।
তিনি আরো বলেন, দেশের মানুষ ৭১ সাল থেকে তাদেরকে দেখে আসছে। তাই মিথ্যাচারিতা না করে সত্যের পথে রাজনীতি করে জনগনের সেবা করার আহবান জানান।

বুধবার ১২ মার্চ বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাঁশবাড়ীয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপির উপদেষ্টা এস এম শাহজামান মোহন, তরফদার তৌফিক মাহামুদ বিপু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আনিসুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মাজেদুজ্জামান কাজল, জেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল আহাম্মেদ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজানুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন প্রমুখ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page