October 20, 2026, 4:00 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখতেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম : দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি বলেছেন, ক্ষুধা, দারিদ্র্য ও অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখতেন বিদ্রোহী কবি নজরুল। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য সেই চেতনাকে ধারণ করতে হবে।

তিনি বলেন, ‘সাম্যের কবি, দ্রোহের কবি, বিদ্রোহী কবি, সর্বোপরি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতার পর স্থায়ীভাবে বাংলাদেশে এনে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেছেন।’
আজ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ এ বিষয়কে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, নজরুলের ওপর একসময় অভিযোগ ছিল তিনি বিশেষ সময়ের কবি। কবি নজররুল এর জবাব দিয়েছেন তার জীবনের শেষ ভাষণে ১৯৪১ সালের ৬ এপ্রিল বঙ্গীয় মুসলমান সমিতির রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানের অভিভাষণে। দূরারোগ্য ব্যাধিতে চিরজীবনের জন্য বাকরূদ্ধ হয়ে যাওয়ার পূর্বে এই ছিল তার সর্বশেষ কালজয়ী ভাষণ। কবি আবেগ আপ্লুত কন্ঠে বলেন, ‘বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্ম গ্রহণ করেছি। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের-সকল মানুষের।’
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নজরুল জন্মবার্ষিকীতে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, এবিএম আনিছুজ্জামান এমপি, নিলুফার আনজুম পপি এমপি, ট্র্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মহিবুল রশিদ।
এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম ও বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন। স্মারক বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page