April 11, 2026, 7:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ার নদীতে লাখ লাখ মরা মাছের স্তুপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ান আউটব্যাকের একটি প্রত্যন্ত শহরের কাছে নদীর একটি বিস্তীর্ণ অংশ জুড়ে লক্ষ লক্ষ মৃত ও পচা মাছ আটকে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে।
তীব্র তাপপ্রবাহের কারণে এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর মাছের মৃত্যু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নৌকাগুলো নদী থেকে মাছ তুলছে, মাছে নদী ঢেকে গেছে।
নিউ সাউথ ওয়েলস সরকার শুক্রবার বলেছে, মেনিন্দি শহরের কাছে ডার্লিং নদীতে ‘লক্ষ লক্ষ’ মাছ মারা গেছে। ২০১৮ সাল থেকে এই এলাকায় এটি তৃতীয় ‘মাস কিলিং’।
মেনিন্ডির স্থানীয় গ্রায়েম ম্যাকক্রাব এএফপি’কে বলেছেন, ‘এটি সত্যিই ভয়ঙ্কর, যতদূর আপনি দেখতে পাচ্ছেন সেখানে মৃত মাছ রয়েছে।’
তিনি বলেন, ‘এটি অকল্পনীয়’। আগের চেয়েও এই বছরের মাছ মারা যাওয়ার ঘটনা ব্যাপক। এর
‘পরিবেশগত প্রভাব অভাবনীয়।’
প্রাদেশিক সরকারের মতে সাম্প্রতিক বন্যার পরে নদীতে বনি হেরিং এবং কার্প জাতীয় মাছের সংখ্যা বেড়েছে কিন্তু বন্যার পানি কমে যাওয়ায় বিপুল সংখ্যক মাছ মারা যাচ্ছে।
সরকার এক বিবৃতিতে বলেছে, পানিতে অক্সিজেনের মাত্রা কম থাকায় এই মাছের মৃত্যু হচ্ছে। ‘এই অঞ্চলের বর্তমান গরম আবহাওয়া হাইপোক্সিয়াকে বাড়িয়ে তুলছে, যেমন উষ্ণ পানি ঠান্ডা পানির চেয়ে কম অক্সিজেন ধারণ করে এবং উষ্ণ তাপমাত্রায় মাছের বেশী অক্সিজেনের প্রয়োজন।’

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page