October 10, 2026, 12:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের ক্ষেতলালে তালাকপ্রাপ্ত এক গৃহবধূর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাবেক স্বামীকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রাম সংলগ্ন আটিদাশড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশুরা (৩৫) একই গ্রামের বাসিন্দা এবং বাবলু মিয়ার তালাকপ্রাপ্ত স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবলু তার সাবেক স্ত্রী আশুরাকে নিয়ে বাড়ি থেকে বের হন। দিনভর বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে দেখা গেলেও সন্ধ্যার পর থেকে আশুরার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে রাতে স্থানীয়রা একটি ধানক্ষেতে অর্ধেক মাটিচাপা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি স্যান্ডেল, গেঞ্জি ও কাদামাখা লুঙ্গি জব্দ করা হয়েছে।

 

পারিবারিক সূত্র জানায়, বাবলু মিয়ার একাধিক স্ত্রী ছিল এবং আশুরা ছিলেন তার তৃতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে আগে তালাক হয়। পরবর্তীতে আশুরা নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের অভিযোগে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

 

ঘটনার পর বাবলু পলাতক থাকলেও শনিবার সকালে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার অপর দুই স্ত্রীকেও থানায় নেওয়া হয়েছে।

 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান জানান, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page