September 20, 2026, 2:40 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন চীন সফরে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। গত চার বছরের মধ্যে এটি হচ্ছে অস্ট্রেলিয়ার কোন শীর্ষ কূটনীতিকের প্রথম চীন সফর।

বিশ্লেষকরা একে দু’দেশের সম্পর্কের বরফ গলানোর উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

ক্যানবেরা বলেছে, দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে পেনি উং বেইজিং যাচ্ছেন। সফরকালে তিনি চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ওয়াং ই এর সঙ্গে সাক্ষাত করবেন।

এ সফরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া চীনের সাথে স্থিতিশীল সম্পর্ক চায়। তিনি বলেছেন, ‘যেখানে পারি সেখানে আমরা সহযোগিতা করবো, যেখানে অবশ্যই দরকার সেখানে দ্বিমত পোষণ করবো এবং আমরা জাতীয় স্বার্থে নিয়োজিত থাকবো।’

সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী চীন সফর করেছিলেন। এর পর থেকে এক সময়ের চমৎকার সম্পর্কে ফাটল ধরা শুরু করে। রাজনীতিসহ নানা নৈতিক ইস্যুতে দু’দেশের মধ্যে মতদ্বৈততা বাড়তে থাকে।

তবে, চীন এখনও অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অস্ট্রেলিয়া চীনকে প্রচুর আকরিক, ধাতব ও খনিজ সরবরাহ করে। এটি চীনের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page