April 7, 2026, 5:21 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে রাশিয়া : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে আক্রমণকে রাষ্ট্র হিসেবে রাশিয়ার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই বলে আবারও উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বুরিয়াতিয়া অঞ্চলে একটি বিমান কারখানায় শ্রমিকদের উদ্দেশে পুতিন বলেন, আমাদের জন্য এটি ভূ-রাজনীতিক কাজ নয়, কিন্তু এটি রাষ্ট্র হিসেবে রাশিয়ার টিকে থাকার লড়াই। যাতে করে দেশ ও আমাদের শিশুদের ভবিষ্যৎ উন্নয়নের পরিস্থিতি সৃষ্টি করা যায়।

পুতিন অভিযোগ করে আসছেন, পশ্চিমারা ইউক্রেনকে কাজে লাগিয়ে রাশিয়াকে টুকরো করতে চাইছে। তার দাবি, ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা বলছে, সাম্রাজ্যবাদী ধাঁচের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে সহযোগিতা করছে তারা।

এক প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, গত বচর পশ্চিমারা নজিরবিহীন নিষেধাজ্ঞা জারির পর অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। কিন্তু প্রত্যাশার চেয়ে শক্তিশালী বলে প্রতীয়মান হয়েছে রাশিয়ার অর্থনীতি।

পুতিন বলেন, একাধিকবার আমরা আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব জোরদার করেছি। শত্রুরা কী ভাবছিল? তারা মনে করেছিল আমরা ২-৩ সপ্তাহ বা এক মাসের মধ্যে ধসে পড়ব।

তিনি বলেছেন, শত্রুরা মনে করেছিল আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের অর্থ ব্যবস্থা ভেঙে পড়বে, বেকারত্ব বাড়বে, রাজপথে বিক্ষোভ শুরু হবে এবং রাশিয়া ধসে পড়বে।

পুতিন বলেন, এমনটি ঘটেনি। দেখা গেছে, অনেক পশ্চিমা দেশের তুলনায় রাশিয়ার স্থিতিশীলতার ভিত্তি অনেক শক্তিশালী। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page