April 12, 2026, 7:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : অর্থমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সৎ ব্যবসায়ীদের প্রণোদনা ও অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আজ সারাবিশ্বের কাছে স্বীকৃত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। অর্থনৈতিক সব সূচকে বাংলাদেশের দুর্বার অগ্রগতি সাধিত হলেও এখনো আমাদের কর জিডিপি রেশিও সন্তোষজনক নয়। আমি আশা করি জাতীয় রাজস্ব বোর্ড কর জিডিপির অনুপাত বাড়াতে সচেষ্ট হবে।

তিনি বলেন, কাস্টমের অন্যতম প্রধান কাজ বাণিজ্য সহজীকরণ। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় কাস্টমস সত্যিকার অর্থেই স্মার্ট হয়ে গড়ে উঠবে। আমদানি ও রপ্তানির ব্যয় কমিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পূর্ণাঙ্গ অটোমেশনে নজর দিতে হবে।

অর্থপাচার রোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, এ দায়িত্ব পালনে কাস্টমসের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। আশা করছি কাস্টমস এ দিকটিতে বিশেষভাবে নজর দেবে।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেওয়া হয় এনবিআর ও এর অধিভুক্ত দপ্তরের ১৭ কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠানকে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page