October 15, 2026, 6:39 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

আঁতেল শ্রেণি প্রধানমন্ত্রীর উন্নয়ন মেনে নিতে পারছে না : সংসদে এমপি রাঙ্গা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেছেন, একটি আঁতেল শ্রেণি ঈর্ষান্বিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মেনে নিতে পারছে না। তাই তারা দেশকে নিয়ে সবসময় চক্রান্তের জাল বুনছে। তাদের এ চক্রান্ত কোনোদিনই সফল হবে না।

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার (৮ এপ্রিল) সংসদে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৭ এপ্রিল) ১৪৭ বিধির এ সাধারণ প্রস্তাবটি সংসদে তুলেন।

মসিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল।বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ সত্যিকারের ক্ষুধা ও দারিদ্র্যহীন বাংলাদেশে পরিণত হয়েছে। দেশের উন্নয়নে একটি আঁতেল শ্রেণি ঈর্ষান্বিত হয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন মেনে নিতে পারছে না। তাই তারা দেশকে নিয়ে সবসময় চক্রান্তের জাল বুনছে। তাদের এ চক্রান্ত কোনো দিনই সফল হবে না।

তিনি বলেন, বাংলাদেশ করোনা মহামারি ধাক্কা কাটিয়ে সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোতে গতবছরের ট্রিলিয়ন ডলার অর্থনৈতিকের দেশ ভারতকেও পেছনে ফেলে গিয়েছে। বাংলাদেশ আমাদের আইপিও, সিপিও, সমুদ্র বিষয়ে দেশের মানুষের জন্য বাসস্থান, উপজেলায় উপজেলায় একটি করে অতিসুন্দর মসজিদ নির্মাণসহ পদ্ম সেতু, যমুনা সেতুসহ শত শত উন্নয়ন কর্মকণ্ডে আমরা বিরোধীদল বিশ্বাসই করতে পারি না যে, একজন মানুষের পক্ষে কীভাবে সম্ভব? সম্ভব কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা হয়তো। এ জন্যই তার প্রতি আশির্বাদ এবং দেশের মানুষের আশির্বাদের একটি প্রতিফলন।

এ জাপা নেতা বলেন, ২০৪১ সালের ভেতরে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণীত গণপ্রতিনিধিত্ব বাংলাদেশ আর্থসামাজিক অবস্থানকে আরও সুদৃঢ় করে গড়ে তোলার জন্য পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ লক্ষ্য অর্জনের মাধ্যমে শিল্পোন্নত দেশের মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page