October 11, 2026, 8:24 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আইএবিটিআইতে যুক্ত হলেন সিটিটিসির তিন বোমা বিশেষজ্ঞ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বোমা বিশেষজ্ঞ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বোম্ব টেকনিশিয়ানস অ্যান্ড ইনভেস্টিগেটরসে (আইএবিটিআই) যুক্ত হলেন বাংলাদেশ পুলিশের তিন বোমা বিশেষজ্ঞ।

তারা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রহমত উল্লাহ চৌধুরী, পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম ও সাব-ইন্সপেক্টর মো. রফিক উদ্দিন। এই তিনজন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের টেকনিশিয়ান। ২০১৪ সালে তারা যুক্তরাষ্ট্র থেকে এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইএবিটিআইয়ের সদস্যপদ পেতে প্রথমে আবেদন করতে হয়। আইএবিটিআই কর্তৃপক্ষ দীর্ঘদিন যাচাই-বাছাই শেষে তাদের প্লাটফর্মে অন্তর্ভুক্তির অনুমতি দেয়। এক্ষেত্রে প্রশিক্ষণ, পরিশ্রম ও অভিজ্ঞতাকে করা হয় মূল্যায়ন।

সদস্যপদ লাভ করার পর সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বাংলাদেশকে আইএবিটিআই’র অঞ্চল-৭ এ অন্তর্ভুক্তির আবেদন করেন। আইএবিটিআই কর্তৃপক্ষ আবেদনটি যাচাই-বাছাই শেষে অঞ্চল-৭ এ বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করে।

সিটিটিসি জানায়, আইএবিটিআই বিশ্বব্যাপী আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে। এখন থেকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের তিন টেকনিশিয়ান বিদেশের মাটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন। বিশ্বব্যাপী বোমা ও আইইডি বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের আপডেট থাকার সুযোগ করে দিল এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ এডিসি মো. রহমত উল্লাহ চৌধুরী বলেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বোম্ব টেকনিশিয়ান অ্যান্ড ইনভেস্টিগেটরসে যুক্ত হওয়া সিটিটিসি তথা বাংলাদেশ পুলিশের সাফল্য।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page