April 5, 2026, 10:57 am
শিরোনামঃ
আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান মার্কিন হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এআই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন
এইমাত্রপাওয়াঃ

আইএমএফের ঋণ পেতে অনিশ্চয়তায় শ্রীলঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু চীন ঋণ পুনর্গঠনে খুব একটা আগ্রহ না দেখানোয় কিংবা কোনো আগ্রহ প্রকাশ না করায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পেতে দেরি হতে পারে শ্রীলঙ্কার।

আগামী ডিসেম্বরে আইএমএফ থেকে ঋণ পাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু আগামী মাসে এ ঋণ না-ও পেতে পারে দেশটি।

ওয়াশিংটন ডিসি ভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে ডেইলি মিররের একটি প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে। কারণ হিসেবে তারা এ কথাই বলেছে।

শ্রীলঙ্কান পত্রিকাটিতে বলা হয়েছে, ডিসেম্বরে এ ঋণ না পেলে ২০২৩ সালের মার্চের আগে শ্রীলঙ্কার ঋণ পাওয়ার সম্ভাবনা নেই। আইএমএফ থেকে আটটি সমান কিস্তিতে শ্রীলঙ্কার মোট ২৯০ কোটি ডলার ঋণ পাওয়ার কথা। তবে আশা ছাড়ছেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। তার প্রত্যাশা, ডিসেম্বরে ঋণ না পেলেও জানুয়ারি নাগাদ আইএমএফ-এর ঋণ পাওয়া যেতে পারে।

গত এপ্রিলে শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে নিজেদের দেউলিয়া ঘোষণা করে জানায়, তারা আপাতত বিদেশি ঋণ পরিশোধ করতে পারবে না। এরপর নতুন ঋণ পেতে তৎপরতা শুরু করে দেশটির সরকার। তার অংশ হিসেবে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শুরু করে তারা। ১ সেপ্টেম্বরে আইএমএফ ও শ্রীলঙ্কান কর্তৃপক্ষের মধ্যে ৪৮ মাসে বর্ধিত তহবিল সুবিধার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে স্টাফ লেভেলে ঐকমত্য হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page