November 26, 2026, 1:30 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার। পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে সামনে রেখে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। আজ থেকেই নতুন এই সময়সূচি কার্যকর হবে। এর আগে শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সন্ধ্যা ৬টার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানালেও ব্যবসায়ীদের দাবির মুখে প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনা করেন।

জ্বালানি তেলের বর্তমান মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো পেট্রোল ও অকটেনও সংরক্ষিত আছে। তিনি আরও জানান, জ্বালানি তেল আমদানির জন্য নতুন ও ভালো কিছু উৎস পাওয়া গেছে এবং আগামী তিন মাসের জন্য নিরবচ্ছিন্ন তেল সরবরাহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিন মাসের আগাম জ্বালানি তেল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেচ মৌসুমে যেন কৃষকদের কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি উৎপাদন সচল রাখতে সরকার অত্যন্ত আন্তরিক বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বালানি সাশ্রয়ে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছিল সরকার। তবে দেশের প্রায় ৭০ লাখ দোকান মালিক ও আড়াই কোটি কর্মচারীর জীবিকা এবং আসন্ন উৎসবের কেনাকাটার বিষয় বিবেচনা করে ব্যবসায়ী নেতারা সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে অফিস আদালত আগের ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্তই চলবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page