March 13, 2026, 12:57 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

আইএমএফের ঋণ পেতে আবারও জ্বালানি তেলের দাম বাড়াবে পাকিস্তান সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তি করার জন্য জ্বালানির দাম বৃদ্ধি করতে হবে পাকিস্তানকে। প্রস্তাবিত জ্বালানি দাম নির্ধারণসহ চুক্তিতে উল্লিখিত কয়েকটি বিষয়ে সংস্থাটির সঙ্গে পাকিস্তান ঐকমত্যে পৌঁছানোর পরপরই ১১০ কোটি ডলারের ঋণ চুক্তিটি স্বাক্ষরিত হবে। আইএমএফের কর্মকর্তা এসথার পেরেজ রুইজ শুক্রবার (২৪ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা করেন। সে অনুসারে, প্রতি লিটার জ্বালানি তেলের দাম ১০০ রূপি (পাকিস্তানি) করে বাড়ানো হবে। অপেক্ষাকৃত ধনী ক্রেতাদের কাছে বেশি মূল্যে জ্বালানি বিক্রি করে সেই বাড়তি অর্থ নিম্নবিত্তদের জন্য ভর্তুকি হিসেবে দেবে সরকার।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়কে নতুন দাম নির্ধারণের জন্য ৬ সপ্তাহ সময় দিয়েছে সরকার। জ্বালানিমন্ত্রী মুসাদিক মালিক বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘শুধু ভর্তুকিই নয়, অতিরিক্ত অর্থ ত্রাণ প্রকল্পেও ব্যবহার করা হবে।’

চলতি বছরের ফেব্রুয়ারির শুরু থেকেই ঋণ চুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান। ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতির হার ছিল গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। তাই সংকট মোকাবিলায় আইএমএফের এই ঋণের জন্য মরিয়া হয়ে উঠেছে দেশটির সরকার। সূত্র: রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page