October 11, 2026, 8:16 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   গত জুলাই-আগস্টে বিভিন্ন সময় নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ সদস্যের মধ্যে পাঁচজনের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ সময় তিনি পাঁচজনের পরিবারকে তিন লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে মঙ্গলবার ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। ডিএমপি কমিশনারের নির্দেশে ডিএমপি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের বাসায় গিয়ে তাদের খোজঁখবর নেন এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন।

অনুদানের অর্থ হস্তান্তরের সময় ডিএমপি কমিশনার নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

এসময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকা ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ।

উল্লেখ্য, গত শনিবার (২৩ নভেম্বর ) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ওই কল্যাণ সভায় ডিএমপির কমিশনার গত জুলাই-আগস্টে নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের প্রত্যেকের পরিবারকে ডিএমপি’র নিজস্ব তহবিল থেকে তিন লাখ  টাকা করে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করা এবং সর্বোচ্চ সহযোগিতার ব্যপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার ডিএমপি কমিশনারের পক্ষ থেকে যে সকল নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা আর্থিক অনুদান প্রাপ্ত হয়েছেন তারা হলেন- পুলিশ ইন্সপেক্টর মো. রাশেদুল ইসলাম, এসআই খগেন্দ্র চন্দ্র সরকার, এএসআই ফিরোজ হোসেন, কনস্টবল খলিলুর রহমান ও কনস্টবল মো. শাহিদুল আলম। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে কর্তব্যরত অবস্থায় নিহত ডিএমপি’র অন্যান্য পুলিশ সদস্যদের পরিবারের কাছেও আর্থিক অনুদান হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page