November 27, 2026, 3:28 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার-সমতা-স্থায়িত্ব নিশ্চিত করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হেসেন বিশ্বনেতৃবৃন্দের প্রতি সংলাপ উৎসাহিত করার, দায়িত্বের সাথে এআই ব্যবহার করার এবং সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র বিষয়ক মাননীয় উপদেষ্টা পর্তুগালের ক্যাসকেসে ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্রুপ অফ ফ্রেন্ডস হাই-লেভেল মিটিং-এর দশম গ্লোবাল ফোরামে বক্তৃতাকালে এ আহ্বান জানান।

বিশ্বে ক্রমবর্ধমান সংঘাত, জলবায়ু পরিবর্তন, ও ঘৃণাজনিত ক্রমবর্ধমান বিভাজনের সাথে লড়াইয়ের এক জটিল সন্ধিক্ষণে ‘শান্তিতে একতাবদ্ধ : আস্থা পুনরুদ্ধার, ভবিষ্যৎ পুনর্গঠন’ প্রতিপাদ্য নিয়ে ২৫-২৭ নভেম্বর এ ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

উপদেষ্টা তার বক্তৃতায় শান্তি ও মানবতার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার তুলে ধরে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো রোডম্যাপের আওতায় স্থায়িত্ব উৎসাহিত করতে জাতীয় নিষ্ঠার ওপর জোর দেন, যা শূন্য কার্বন নির্গমন, শূন্য দারির্দ্য ও শূন্য বেকারত্বের কল্পনা করে।

দায়মুক্তির সাথে গাজায় গণহত্যা অব্যাহত থাকার কথা উল্লেখ করে, তিনি সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা এবং আগামী প্রজন্মের জন্য সহযোগিতার নিরিখে  একটি ভবিষ্যৎ নির্মাণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

ফোরামের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঞ্জেলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বাণিজ্য, অবকাঠামো, রেলপথ ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ উচ্চ পর্যায়ের সফর ও সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপরও জোর দেন।

নেতৃবৃন্দ রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা, বাংলাদেশের এলডিসি-উত্তরণ থেকে উদ্ভূত চ্যালেঞ্জ এবং গাজা ও লেবাননে ইসরাইলের আগ্রাসনের কারণে সৃষ্ট ভয়াবহ মানবিক পরিস্থিতিসহ মূল বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যাবলি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আলোচনায় ওঠে আসা চ্যালেঞ্জ মোকাবেলা এবং শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page