November 5, 2026, 6:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

আইএমও নির্বাচনে ২৫ দে‌শের কূটনীতিককে নি‌য়ে বৈঠ‌কে বস‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত ২৫ দে‌শের কূটনীতিককে নি‌য়ে বৈঠ‌কে বস‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্প‌তিবার (১৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের আয়োজন করে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠ‌কে কূটনীতিক‌দের ব্রিফ কর‌বেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, কূটনীতিক‌দের নি‌য়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা স‌চিব বি‌ভিন্ন রু‌টিন বৈঠক ক‌রেন। এ বৈঠকটা তারই একটা অংশ। আইএমও-এর মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতা কর‌বে। বৈঠ‌কে এ বিষয়টা প্রচারণার একটা সু‌যোগ র‌য়ে‌ছে। শু‌নে‌ছি, প্রতিমন্ত্রী এ বিষয়টাই কূটনী‌তিক‌দের ব্রিফ কর‌বেন।

জানা গে‌ছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আমন্ত্রণে চীন ও তুরস্ক‌কে রাখা হয়‌নি। কেননা, ওই দুই দেশ আইএমওর মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বীতা কর‌ছে।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, আইএমও-এর প্রার্থীতার প্রচারণার জন‌্য হ‌লেও হঠাৎ ক‌রে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ‌্যসহ আরও তিন দে‌শের কূটনী‌তিক‌দের বাড়‌তি প্রটোকল সু‌বিধা‌ বা‌তি‌লের বিষয়‌টি আস‌বে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, প্রতিমন্ত্রীর ব্রিফিং‌য়ে আমন্ত্রণ পে‌য়ে‌ছেন- ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতরা।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page