September 27, 2026, 10:44 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর-এর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তিনি পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। পুলিশের সদর দপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং বলেন, ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page