April 2, 2026, 2:48 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

আইনমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খানের নিয়োগে ঝিনাইদহে আনন্দের জোয়ার

ফাহিমুল ইসলাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী হিসেবে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান-এর নিয়োগে পুরো জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে।
এ খবরে ঝিনাইদহবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, ঝিনাইদহের একজন কৃতি সন্তান দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পেল। তারা আশা প্রকাশ করেন, আইনমন্ত্রী হিসেবে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন শক্তিশালীকরণ এবং বিচারব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

ঝিনাইদহ-১ আসনের সাধারণ ভোটাররাও আনন্দ প্রকাশ করে বলেন, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।”

জেলা শহর ও বিভিন্ন উপজেলায় শুভেচ্ছা মিছিল ও আনন্দ উদযাপনের খবর পাওয়া গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

ঝিনাইদহবাসীর প্রত্যাশা আইনমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান দেশের পাশাপাশি নিজ জেলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page