October 10, 2026, 1:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে আব্দুল হাকিম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে পাশের নরুন্দি কচুনধরা এলাকার কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সঙ্গে শামীমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় বিষয়টি মীমাংসার লক্ষ্যে বুধবার রাতে শামীমের বাড়িতে সালিশি বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের মারধরে আব্দুল হাকিম গুরুতর আহত হন।

 

পরবর্তীতে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আব্দুল হাকিম আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।

 

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page