September 9, 2026, 8:19 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে চার বছর বয়সী শিশু লাবিব হত্যা ঘটনায় তার বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুর বাবা সোহাগ এলাকায় চুরি ছিনতাইসহ মাদকের সঙ্গে জড়িত রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে অভিযুক্ত সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহের কারণে শিশুটির মা লামিয়া আক্তার (সোহাগ মিয়ার দ্বিতীয় স্ত্রী) বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার (১ এপ্রিল) বিকেলে সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে সঙ্গে নিয়ে যান।

পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশেই শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

এ ঘটনায় শিশুটির মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সোহাগ মিয়া পলাতক ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page