September 29, 2026, 3:53 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) বৈঠক করেছে। সোমবার (৩০ অক্টোবর) সকালের দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় নির্ধারণ সংক্রান্ত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। সভায় নির্বাচন কমিশনারগণ ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, র‍্যাপিড অ্যাকশন র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, এনএসআই, ডিজিএফআই’র মহাপরিচালক, এসবি’র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যোগ দেন।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে একযোগে ভোট অনুষ্ঠিত হওয়ায় ও ভোটকেন্দ্র বেশি হওয়ায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারীও বেশি মোতায়েন হতে পারে। এছাড়া নিরাপত্তা পরিকল্পনা নিতে হবে এখনই। এ বৈঠকের গুরুত্ব অনেক বেশি বলে মনে করছেন নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ



Our Like Page