August 17, 2026, 9:25 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে যাবো : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এই শান্তিপ্রিয় এলাকায় কোনদিন এমন পরিস্থিতি হবে আমরা চিন্তাও করিনি। আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাবো, কোন ক্রমেই আইনশৃঙ্খলা ভঙ্গ হতে দেবো না।
বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাট, পুলিশ ও আনসার সদস্যকে মারধর করে অস্ত্র ও গুলি ছিনতাই ঘটনার পর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে বান্দরবানের রুমা উপজেলায় পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী।
রুমায় আনসার ব্যারেক, সোনালী ব্যাংক, রুমা উপজেলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই শান্তিপ্রিয় এলাকায় অশান্তি হোক আমরা চাই না। অশান্তি কারা করেছে, কাদের সহযোগিতা ছিল, এ ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি, ব্যবস্থা নেবো। কোন জিনিসকে আমরা আন চেলেঞ্জড যেতে দেবো না। এর উৎস কোথায় কিভাবে হলো, আমরা বের করবো। কারো গাফেলতি আছে কিনা আমরা আগে দেখি, তারপরে আইনি সিদ্ধান্ত নেবো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page