September 29, 2026, 8:47 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আইন তার নিজস্ব গতিতে চলবে : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ড. মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন৷ তিনি দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক৷ তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে বলতে চাই— কেউ নোবেল পুরস্কার পেলে তিনি আইনের ঊর্ধ্বে নন৷ আইন তার নিজস্ব গতিতে চলবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশের নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে; তাদের অনেকে কারাগারেও গেছেন৷ আইন এখানে নিজস্ব গতিতে চলবে৷ কাউকে আদালতে পাঠানোর পরিকল্পনা সরকারের নেই ৷ আইন এবং আদালত যেভাবে সিদ্ধান্ত নেন, সরকার সেটি পালন করে মাত্র৷

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে আইন ও আদালত স্বাধীন৷ দেশের আইন-আদালত স্বাধীন বলেই সরকারদলীয় অনেক এমপির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷ তাদের কেউ কেউ কারাগারেও গেছে৷

 

আজকের বাংলা তারিখ



Our Like Page