September 4, 2026, 12:22 pm
শিরোনামঃ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক
এইমাত্রপাওয়াঃ

আইন নিজের হাতে তুলে নেবেন না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইন নিজের হাতে তুলে না নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই আইন প্রয়োগ করবেন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কোনো ধরনের স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হচ্ছে না। যে অন্যায় করবে তাকেই আইনের আওতায় আনা হবে।

আজ বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, পুলিশের কাছে আমাদের অনেক প্রত্যাশা। কিন্তু তাদের আবাসন, খাওয়া, পরার নানান ধরনের সমস্যা রয়েছে। বিষয়টি আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। পুলিশের এই অবস্থার উন্নতি করতে হবে, তাদেরকে সহযোগিতা দিতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, যে যা-ই বলুন আমরা রমজানে লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে।

পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা ছিনিয়ে নেয়া আসামি উদ্ধারে সক্ষম হয়েছি। তবে এ ব্যাপারে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

অনেক সময় অ্যাকশন নিতে বিলম্ব হয়, কারণ আমরা পুলিশের যানবাহন সংকটসহ অনেক চাহিদা এখনো পূরণ করতে পারিনি।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী অস্ত্র উদ্ধার হয়নি, তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে ইন্টারপোলে চিঠি প্রেরণ পরবর্তী অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, চিঠির আপডেট এখনো আগের পর্যায়ে রয়েছে। অগ্রগতি হলে সবাই জানতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সুনামগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page