September 6, 2026, 12:20 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

আইন-শৃঙ্খলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম পুলিশ : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ শত বছরের পুরনো একটি প্রতিষ্ঠান হিসেবে সফলভাবে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সুধী সমাবেশে রংপুরের বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি বাসুদেব বণিক, র‍্যাব-১৩ এর কমাড্যান্ট কমান্ডার আরাফাত ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসান, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, রংপুর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু প্রমুখ বক্তব্য রাখেন ।

সুধী সমাবেশে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশের সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা মোকাবিলার প্রস্তুতি রয়েছে পুলিশের ।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচনকালে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশন যে দায়িত্ব প্রদান করবে তা পালন করতে প্রস্তুত পুলিশ।

সুধী সমাবেশে আইজিপি বলেন, একটা সময় দেশ ছিল জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনপদ। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে পুলিশ সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে জঙ্গি দমনে সফল হয়েছে। দেশে একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে বলেই দেশের উন্নয়ন, অগ্রগতি হয়েছে। মানুষের আর্থিক সামর্থ্য বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে।

আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক কার্যক্রম তুলে ধরে একটি তথ্যবহুল ডকুমেন্টারি প্রর্দশন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আইজিপি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে একটি কেক কাটেন। এ উপলক্ষে ‘মাদুলা’ নামে একটি নান্দনিক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page