April 6, 2026, 12:37 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশনা দিয়েছেন। আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার ১৮০ দিনে ১ হাজার কিলোমিটার খাল খনন করবে এবং ৫ বছরে ৩০ হাজার কিলোমিটার খাল খনন করার কর্মসূচি হাতে নিয়েছে।

আজ সোমবার গাজীপুরের টঙ্গীর নীমতলী এলাকায় ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়’ গাজীপুর সিটি কর্পোরেশনের ‘গাছা খালের’ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদেরকে সচেতন হতে হবে। পলিথিন ব্যবহারের পর যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। আমরা যদি সচেতন হই তবে আইনের কঠোর বাস্তবায়নের প্রয়োজন নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করে দেশে কৃষি বিল্পব ঘটিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে সর্বপ্রথম এই কর্মসূচি হাতে নিয়েছেন। নির্বাচনের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। বিএনপি সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী।

ফকির মাহবুব আনাম আরও বলেন, পানি দূষণরোধে টঙ্গীর শিল্প কারখানাগুলোতে ইটিপি চালু রাখতে হবে। সরকার শিল্প মালিকদের প্রণোদনা দিয়েছেন। কারখানা করলে নিয়ম মেনেই করতে হবে। আজ যে খাল খনন কাজের শুরু হলো এ খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। গাছা খালের সাড়ে পাঁচ কিলোমিটার অংশ পুনরায় খনন করা হবে। খালের পানি প্রবাহ ঠিক রাখতে ও খাল ভরাট বন্ধে খালের দুই পাশে তাল গাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দিনের সঞ্চালনায় এবং গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালী-উল হক প্রমুখ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page