February 20, 2026, 9:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আইসিসির চিফ প্রসিকিউটর ও বিচারকদের বিরুদ্ধে রাশিয়ার ফৌজদারি মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিচারকদের পাশাপাশি ওই আদালতের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চালু করেছে রাশিয়া। আইসিসির পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিল রাশিয়া।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে কথিত যুদ্ধাপরাধের দায়ে গত শুক্রবার আইসিসি পুতিনসহ আরেকজন পদস্থ রুশ কর্মকর্তার বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার একটি বিচার বিভাগীয় কমিটি সোমবার বলেছে, ওই গ্রেফতারি পরোয়ানা জারি করার অপরাধে তারা রুশ আদালতে আইসিসির বিচারকদের পাশাপাশি চিফ প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন।

ওই কমিটি আরো বলেছে, আইসিসির ওই আদেশে একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়েছে যা রাশিয়ার আইনে অপরাধ হিসেবে বিবেচিত। এছাড়া, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যে ব্যক্তি আন্তর্জাতিক দায়মুক্তি ভোগ করেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তার আন্তর্জাতিক তৎপরতাকে জটিল করে তোলা হয়েছে।

এর আগে পুতিনের বিরুদ্ধে আইসিসি’র জারি করা গ্রেফতারি পরোয়ানাকে ‘তাৎপর্যহীন’ বলে মন্তব্য করেছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, আইসিসির বিচারিক ক্ষমতাকে স্বীকৃতি দেয়নি মস্কো। তাই ওই আদালতের পক্ষ থেকে পুতিনের বিরুদ্ধে জারি করা পরোয়ানাকে ‘গর্হিত ও অগ্রহণযোগ্য’ বলে মনে করছি মস্কো।

নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক পোস্টে একই ধরনের মন্তব্য করেছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের কোনো অর্থ আমাদের কাছে নেই। আইনগত দিক দিয়েও এর কোনো অর্থ নেই।”

 

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page