September 16, 2026, 9:15 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ডালভাঙা গ্রামের সাতপাড়া-ডালভাঙা মোড়ে ঘটে। আগুনে পুড়ে যায় শাহিন মোল্লা নামে এক ব্যবসায়ীর সার ও কীটনাশকের দোকান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৭ নম্বর কাজীরবেড় শাখার যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দোকানে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সার ও কীটনাশকসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত শাহিন মোল্লা অভিযোগ করে বলেন, রাজনৈতিক কারণে ভোটের আগে একটি পক্ষ তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। তার ধারণা, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হতে পারে।

কাজীরবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ঘটনাটি তারা শুনেছেন। সকালে ভৈরবা ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page