September 7, 2026, 10:10 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাশ করল যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞাবিষয়ক একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয়। গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছিলেন আইসিসির প্রসিকিউটর করিম খান। এজন্য আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর রয়টার্সের।
প্রস্তাবটি ২৪৭/১৫৫ ভোটে পাশ হয়েছে। রিপাবলিকানদের উপস্থাপন করা এই বিলকে ৪২ জন ডেমোক্র্যাট সমর্থন জানিয়েছিলেন। কোনো রিপাবলিকানই ‘না’ ভোট দেননি। তবে দুই জন ডেমোক্র্যাট কোনো পক্ষে নন বলে ভোট দিয়েছেন। এই বিল আইনে পরিণত করার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে আন্তর্জাতিক মহলের সমালোচনার মধ্যেই দেশটির এমন পদক্ষেপ ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থনকেই প্রকাশ করছে। গত মাসে আইসিসি প্রসিকিউটরের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আহ্বানের সমালোচনা করেছিল হোয়াইট হাউজ।

এই বিলে আমেরিকান বা ইসরাইলসহ আইসিসি সদস্য নয় এমন মার্কিন মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে যদি আইসিসিতে মামলা হয়, তবে সেসব সম্ভাব্য মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হওয়ার পর নিষেধাজ্ঞা আরোপ করা হলে আইসিসি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার সম্মুখীন হবেন। তাদের যে কোনো মার্কিন ভিসা প্রত্যাহার করতে পারবে দেশটি। এমনকি দেশটিতে থাকা তাদের সম্পত্তির লেনদেন সীমিত করার প্রস্তাবও রাখা হয়েছে বিলটিতে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page