February 19, 2026, 11:52 am
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১ খুলনায় ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুরস্কৃত হলেন ১১ জন পুলিশ সদস্য
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আজ শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপি গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।
সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সারা দেশ থেকে আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে যোগদান করবেন উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা জানেন, অনেকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবননাশের চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। এজন্য আমরা তাঁর নিরাপত্তাকে সব সময় সর্বাধিক গুরুত্ব দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।’
তিনি বলেন, ‘আগামিকালের জাতীয় সম্মেলন উপলক্ষে প্রত্যেকটা গেটে আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করানো হচ্ছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরাগুলো রিয়েল টাইম মনিটরিং করা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page