October 8, 2026, 9:50 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ গণতন্ত্রকে সুরক্ষিত করেছে : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ গণতন্ত্রকে সুরক্ষিত করেছে বলে মন্তব্য করেছেন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ পরাজিত হয় না।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ছয়দফা দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার জন্য মানুষকে জাগ্রত করতে বঙ্গবন্ধু ছয়দফা ঘোষণা করছিলেন। ছয়দফার অর্থ হলো একদফা, মানে স্বাধীনতা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাধীনতার জন্যই বঙ্গবন্ধু ছয়দফা ষোষণা করেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে দেশের মানুষ ছয়দফা লুফে নিয়েছিল। এভাবেই ছয়দফা একদফায় পরিণত হয়েছিল।

এসময় তিনি আওয়ামী লীগের সব নেতাকর্মীদের বঙ্গবন্ধুর জেলজীবন নিয়ে লেখা ‘কারাগারের রোজনামচা‘ বই পড়ার আহব্বান জানান।

সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভোট ও ভাতের জন্য যুদ্ধ করে গেছেন। বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য গণতন্ত্রর জন্য কাজ করেছেন।

বক্তব্যে বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভোট কারচুপি শুরু বিএনপির হাত ধরেই। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না বিএনপি নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, ভোটের অধিকার কেড়ে নিলে মাুনুষ তাদের ছেড়ে দেয় না।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page