April 7, 2026, 3:04 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা অন্যায় করেননি, সাধারণ মানুষ হিসেবে তাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। বিএনপি তাদের পাশে থাকবে।

বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানী বাজার এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই—আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা নিরপরাধ সাধারণ মানুষ, তাদের আমরা আগলে রাখব।”

তিনি বলেন, “এবার তো নৌকা নেই, নৌকা পালিয়ে গেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। মাঝখানে তার সমর্থকদের বিপদে ফেলে গেছেন। আমরা সেই বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছি।”

বিএনপির মহাসচিব আরও বলেন, আর মাত্র ১৫ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১৫ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। যদিও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষ পুরোপুরি স্বস্তিতে নেই, তবে এখন মানুষ তুলনামূলকভাবে রাতে শান্তিতে ঘুমাতে পারছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের পছন্দের সরকার গঠন করতে পারবে বলে আশাবাদ জানান তিনি। একই সঙ্গে বিএনপি দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করবে বলেও জানান।

পথসভায় তিনি বলেন, “এটাই আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিলে আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ পাব।”

সভা শেষে মির্জা ফখরুল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

পথসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page