September 3, 2026, 12:43 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থার হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না : পানি সম্পদ উপমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি।

আজ শুক্রবার শরীয়তপুরের নড়িয়ার নশাসন ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণসংযোগ এবং শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শক্তিই হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। দেশের উন্নয়ন ও আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। বিজয়ের মাসে বিজয়ের দৃপ্ত শপথ নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আর শেখ হাসিনার বিজয় মানে বাংলাদেশের বিজয়।
এনামুল হক শামীম বলেন, লাগাতার ভুল রাজনীতির চোরাবালিতে আটকে থাকা বিএনপি ক্রমেই দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। এদেশের জনগণ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার পক্ষেই থাকবে।
এ সময় উপমন্ত্রীর সাথে ছিলেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও নশাসন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল আমীন রতন, সহ-সভাপতি মোস্তফা আকন, সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বপন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম দেওয়ান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম, ইউনিয়ন যুবলীগের সভাপতি তাইজুল সরদার, সাধারণ সম্পাদক ওয়ালীউল্যাহ, সাংগঠনিক সম্পাদক ডিএম আরিফ, ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইমরান বেপারী প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page