October 12, 2026, 9:04 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : জি এম কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জি এম কাদের। বুধবার রাজধানীর কাকরাইলে ঢাকা জেলা জাপার মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।

চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে জাপা। আওয়ামী লীগ শাসনামলে গৃহপালিত বিরোধীদলের ভূমিকায় দলটি ৫ আগস্টের পর চাপে পড়েছে। গত জুলাইয়ে আদালত জি এম কাদেরকে জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন।

বুধবার (১৩ আগস্ট) এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জি এম কাদের রাজনৈতিক কর্মসূচিতে ফিরে বলেন, ‘আমিই শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলাম। ভোটের অধিকারের আন্দোলন, জুলাই অভ্যুত্থানেও সর্বাত্মকভাবে ছিলাম’।

জাপা চেয়ারম্যান দাবি করেন, তিনিই জুলাইয়ে আন্দোলনকে বৈষম্যবিরোধী আন্দোলন আখ্যা দিয়েছিলেন।

গত ৯ আগস্ট জাপা থেকে বহিষ্কৃত জ্যেষ্ঠ নেতারা কাউন্সিল ডেকে কমিটি করেন। তারা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে লাঙল প্রতীক চেয়েছেন।

এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, সরকারের জুলুম নির্যাতনের ভয়ে থেমে যাব না। লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি। অন্যায় দেখলে প্রতিবাদ করব।

জাপা মহাসচিব  শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page