October 2, 2026, 1:07 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে : ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শনিবার (১৮ নভেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এরই মধ্যে ইসিতে সাতটি দলের জোটবদ্ধ আবেদন এসেছে। এগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু), বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি (রওশন এরশাদ)।

ইসির অতিরিক্ত সচিব বলেন, আওয়ামী লীগ চিঠি দিয়ে জানিয়েছে, জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর সভাপতির সইয়ে নমিনেশন দেবে তারা।

জাতীয় পার্টির (জাপা) বিষয়ে তিনি বলেন, জাপার দুটো চিঠি এসেছে। জিএম কাদের বলেছেন কার সইয়ে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছেন তারা জোটে ভোট করবেন। আমলে নেবেন কোনটা? এটা কমিশন দেখবে। কারণ দুটো চিঠি এসেছে। কমিশন যেটা আমলে নেয়।

জাপার সাইনিং অথরিটি কে হবেন এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, তাহলে সাধারণত দলের  চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হন।

তো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাইনিং অথরিটি। তাহলে বিবেচনা কি হবে? এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, এটা কমিশন বলতে হবে।

আওয়ামী লীগ চিঠিতে কী বলেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বলেছে, জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর সভাপতির সইয়ে তারা নমিনেশন দেবে।

তিনি আরও বলেন, কোন কোন দল তাদের সঙ্গে থাকবে এটা বলা নাই। দুটো পৃথক দল বলেছে যে, তারা নৌকা প্রতীকে নির্বচন করবে। তারা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল আর ওয়ার্কার্স পার্টি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page