September 27, 2026, 8:24 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ শাসনের পতনের এক মাস পূর্তিতে দেশব্যাপী ‘শহিদি মার্চ’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী লীগ শাসনের পতনের এক মাস পূর্তিতে গণজাগরণের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিকেল ৩টা থেকে সারাদেশে ‘শহিদি মার্চ’ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের নিচ থেকে কেন্দ্রীয় পদযাত্রা শুরু হয়।
রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে মিছিলটি নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে যায়। এটি বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
অভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি সংহতি ও স্মরণে সারাদেশে ছাত্র ও জনগণকে একত্রিত করাই এই কর্মসূচির  লক্ষ্য।

আজকের বাংলা তারিখ



Our Like Page