October 17, 2026, 12:11 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে ; কে দায়িত্ব নিয়েছে সব তথ্য আছে :  অলি আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হতে সরকারকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং কে এর দায়িত্ব নিয়েছে সে তথ্যও তার কাছে আছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্র কীভাবে পরিচালনা হয় সে বিষয়ে তার অভিজ্ঞতা আছে উল্লেখ করে অলি আহমেদ বলেন, “বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলো অনেক বেশি কঠিন হবে। ইউনূস সাহেবের কাছে গিয়েছি, বলেছি আপনি নিরাপদে নাই। ষড়যন্ত্র হচ্ছে, দেশি এবং বিদেশিরা একত্রে মিলে। আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাতে হবে।”

অন্তর্বর্তী সরকারের তিন মাস অতিবাহিত হলেও দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “বই পড়ে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে বাস্তবতার আলোকে দেশ চালাতে হবে। আবেগে বশীভূত হয়ে যদি কোনো কাজ করি সেটা ভুল হবে। আমাদেরকে বিবেককে কাজে লাগাতে হবে। এখনও সময় আছে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে।”

কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতি এখনও দুর্বল এবং পুলিশ ও প্রশাসনে স্বৈরাচারের দোসর রয়েছে বলে উল্লেখ করেন অলি আহমেদ।

তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ করতে চাই। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল। তাদেরকেও সাবধান করে দিতে চাই। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে এ তথ্য আমার কাছে আছে। তিনি কোথায় কোন বাসায় আছেন সে তথ্য আমার কাছে আছে। তাকে কারা কারা সাহায্য করছে সে তথ্য আমার কাছে আছে”

অলি আহমেদ বলেন, “সুতরাং আমরা যদি মনেও করি স্বৈরাচারীরা বসে আছে এটা সঠিক নয়। স্বৈরাচারীর দোসররা প্রথম স্তর দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর পুলিশ-প্রশাসনের মধ্যে আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারীর দোসরগুলো এখনও অবস্থানে আছে।”

কালবিলম্ব না করে স্বৈরাচারীর দোসরদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের শুধু বদলি করে নয় বরং চাকরি থেকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা (ইনকোয়ারির) করার কথাও বলেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page