September 30, 2026, 10:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ সকল সময়ই গণতন্ত্রে বিশ্বাস করে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সব সময়ই গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দলের প্রার্থীরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে।

তিনি আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরীর উপশহর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকা সহ নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও প্রচারকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
বিএনপির অসহযোগ আন্দোলন দুঃখজনক উল্লেখ করে ড. মোমেন বলেন, তারা মনে করছে নির্বাচনে তারা ভোট পাবেনা, বিএনপি ভুল পথে চলছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক।
এসময় সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, অ্যাডভোকেট আফসর আহমদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ, মো. আবুর কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সাজেদা পারভীন প্রমুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page