September 27, 2026, 12:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও ৫ জন যোগ দিতে পারেন।

রোববার(১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন নিয়োগ পেতে যাওয়া উপদেষ্টাদের জন্য ৫টি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। যারা সরকারে আসছেন ইতোমধ্যে তাদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। তাদেরকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।

এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। আজ ৫ জন যোগ হলে মোট সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।

বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিন মন্ত্রিসভার আকার বাড়ছে। তবে কারা কারা সরকারে যোগ হচ্ছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page