August 17, 2026, 4:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

আগস্টেই মোদি সরকারের পতন হবে : লালুপ্রসাদ যাদব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক মাসও হয়নি নতুন সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী। এরই মধ্যে সরকার পতনের কথা বললেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। শুধু তা-ই নয়, কত দিনের মধ্যে মোদি সরকারের পতন হতে পারে তারও আভাস দিলেন তিনি।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে এবারের নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির। নির্বাচনী প্রচারে মোদি থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন, এবার একাই তারা ৩৭০-এর বেশি আসন পাবে। তবে বাস্তবে তা হয়নি। বিজেপিকে থামতে হয় ২৪০ আসনেই। অন্যান্য শরিকদের আসন সংখ্যা মিলিয়ে সরকার গঠনের জাদুসংখ্যা পার করতে পেরেছে এনডিএ।

নতুন সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে লালু দাবি করেন, মোদির নেতৃত্বাধীন সরকার ‘খুবই দুর্বল’।

শুক্রবার (৫ জুলাই) বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্যের সময় লালু বলেন, ‘‘আমি দলের সমস্ত কর্মীকে প্রস্তুত থাকার জন্য আবেদন করছি। কারণ যে কোনো সময়ে আবার নির্বাচন হতে পারে। দিল্লিতে মোদি সরকারের অবস্থা খুবই দুর্বল। আগস্ট মাসের মধ্যেই সরকার পড়ে যেতে পারে।’’

জেল থেকে প্যারোলে মুক্ত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ ‘খলিস্তানি’ অমৃতপাল, ‘কাশ্মীরি জঙ্গি’ রশিদের এবারে লোকসভা নির্বাচনে বিহারে চারটি আসন জিতেছে আরজেডি।

উল্লেখ্য, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক লালুর দল। ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে বিহারে লড়েছে আরজেডি। অনেকের মতে, আরজেডিও আশানুরূপ ফল করতে পারেনি। লালু-পুত্র তেজস্বী যাদব জানান, ভোটে দলের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়েছে। আগামী দিনে আরও জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিলেন তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page