October 13, 2026, 8:37 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

আগামী কয়েক দিনের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী কয়েক দিনের মধ্যেই এমনকি আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া সরকার।

সোমবার (১১ আগস্ট) সকালে সিডনি মর্নিং হেরাল্ড এবং দ্য এজ ফিলিস্তিনকে স্বীকৃতির এ সিদ্ধান্তের কথা প্রথম জানিয়েছে। পরে সূত্রের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার অন্যান্য সংবাদমাধ্যমও এই তথ্য নিশ্চিত করেছে।

সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় মানবিক সংকট নিয়ে অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিককল্পনাকে নেতানিয়াহু ‘লজ্জাজনক’ বলে অভিহিত করার কয়েক ঘণ্টা পরই আলবানিজ সরকারের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা গেল।

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সোমবার সকালে ক্যানবেরায় মন্ত্রিসভার বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

তিনি বলেন, এটি একটি সার্বভৌম সিদ্ধান্ত। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের কোনো প্রয়োজন নেই।

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, স্বীকৃতির সঙ্গে কিছু শর্ত থাকবে। এর মধ্যে রয়েছে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করা এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page