February 19, 2026, 11:52 am
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১ খুলনায় ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুরস্কৃত হলেন ১১ জন পুলিশ সদস্য
এইমাত্রপাওয়াঃ

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : র‍্যাব ডিজি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সবাই মিলে একসঙ্গে কাজ করলে কোনো অপশক্তিই কিছু করবে পারবে না বলে মনে করেন তিনি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে চলমান রাজনৈতিক উত্তাপ প্রসঙ্গে এক প্রশ্নে র‍্যাব ডিজি বলেন, আমি কোনো রাজনৈতিক উত্তাপ দেখি না। রাজনীতিতে সরকারি দল থাকবে, বিরোধীদল থাকবে। এটাকে উত্তাপ বলে মনে হয় না। বরং রাজনীতির স্বাভাবিক গতি বলে মনে করি। এটা হবেই, যেহেতু সামনে নির্বাচন। তবে এটাকে কেন্দ্র করে অন্য কোনো শক্তি কিছু করতে পারবে বলে আমি মনে করি না।

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা ও সংশয় রয়েছে, এ বিসয়ে র‍্যাব ডিজি বলেন, মানুষের মধ্যে তো প্রতিক্রিয়া আছেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কত কথাই আসে, সবই কি সত্যি? মানুষ তো ভাবতেই পারে। আমাদের চিন্তার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে। আমি আমার মতো বলতেই পারি, ভাবতেই পারি।

এদিকে আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে এখানে বিভিন্ন পয়েন্টে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স, পেট্রোল পার্টি থাকবে। ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। বোম্ব ডিসপোজাল টিম, সাদা পোশাকে সদস্যরা মোতায়েন থাকবে এবং আমাদের কমান্ডো টিম প্রস্তুত থাকবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সম্মেলনের সার্বিক নিরাপত্তার জন্য র‍্যাব ফোর্সেস সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

নিরাপত্তার আশঙ্কা রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমরা আশঙ্কার কথা বলছি না। আমরা মনে করি ন্যাশনাল যে কোনো ইভেন্ট বা এ ধরনের সম্মেলন বা মিটিং গুরুত্বপূর্ণ ইভেন্ট নিরাপত্তা ব্যবস্থাকে চিন্তাভাবনা করেই আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা চাই যে কোনো একটা অনুষ্ঠান যেন স্মুথলি হতে পারে। সবাই নিরাপত্তার সাথে আসবে এবং নিরাপদে চলেও যাবে।

সম্মেলন ঘিরে যে কোনো ধরনের ঝামেলা এড়াতে এবং বহিরাগত কোনো অপশক্তি যেন বিশৃঙ্খলা করতে না পারে, এ দিকগুলো মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, এখানে যারা আসবেন তারা আমন্ত্রিত, সবাইকে কার্ড দেওয়া হয়েছে। কার্ড যাচাইয়ের কাজটা করবে মূলত এসবির ফোর্স। আর আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে, আমাদের কাজ হচ্ছে আমন্ত্রিতদের সুইপ করা।

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page