August 19, 2026, 11:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সফল করতে প্রস্তত আছে পুলিশ : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সফল করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, অতীতের সকল নির্বাচনের মত এই নির্বাচনেও সফলভাবে পুলিশ অর্পিত দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, সকল জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে পুলিশ জনগণের আস্থা সহকারে দায়িত্ব পালন করে আসছে। শুধু নির্বাচন নয়, ঈদ, পূজাসহ বিভিন্ন জাতীয় দিবসে জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে পুলিশ। এতে পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
দেশে একসময় জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা ছিল এ কথা উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও লজিস্টিক সাপোর্টের জন্য পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছে।
আইজিপি বুধবার দুপুরে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘আজমিরীগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে আমার বাড়ী। আজমিরীগঞ্জ আমার নিজের এলাকা। এই আজমিরীগঞ্জ নিয়ে অনেক শৈশব স্মৃতি আছে। আজমিরীগঞ্জ থানার বিভিন্ন সমস্যা সমাধান করা হবে। বিশেষ করে আবাসন সমস্যা সমাধানের জন্য জরুরী ভিত্তিতে একটি ডরমেটরি ভবন নির্মাণ করা হবে।’
হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও ওসি মাসুক আলী এ সময় উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রধান আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page