May 14, 2026, 12:14 am
শিরোনামঃ
ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্ব একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র : ফরহাদ মাজহার ফেনীতে নির্মাণাধীন ভবনের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টিকে চিঠি দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পার্টির সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠক করেছেন। এ সময় পিটার হাস দলটির চেয়ারম্যান জিএম কাদেরের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি পৌঁছে দেন।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা ৩টার দিকে পিটার হাস জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে যান। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্যে মার্কিন পিটার আমাদের কার্যালয়ে এসেছিলেন। চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। এই চিঠি শুধু আমাদের না, সেইম চিঠি আরও তিনটি দলকে দেওয়া হয়েছে।

চিঠির বিষয়ে জাপা মহাসচিব বলেন, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। একই চিঠি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দলকে দেওয়া হয়েছে।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, এখনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় পার্টি। পরিবেশ পর্যবেক্ষণ হচ্ছে। তবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page