September 23, 2026, 1:47 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডিসেম্বরের শেষ সপ্তাহে চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতিটি স্কুল থেকে ৫ম শ্রেণি উত্তীর্ণ সর্বনি¤œ ১০ শতাংশ ও সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে। তবে গতবছরের মতো এ বছর পরীক্ষার মানবণ্টন এখনো চূড়ান্ত করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত চিঠি দেশের সব প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ব্যবস্থা বাতিল হওয়ায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের শ্রেণি পাঠ্যক্রমে আরও মনোযোগী করতে এবং ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের স্বার্থে ২০২৩ সালের বৃত্তি পরীক্ষা এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে নেওয়া হবে।

এর আগে গতবছর পঞ্চম শ্রেণিতে প্রায় ৮২ হাজার শিক্ষার্থী বৃত্তি পেয়েছিল। এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল প্রায় ৩৩  হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছিল প্রায় ৫০ হাজার শিক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে মাসে পায় ৩০০ টাকা ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা পায়। এ বছরের বৃত্তিতেও সংখ্যা ও অর্থের পরিমাণ একই রাখা হচ্ছে।

গতবছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চার বিষয়ে দুই ঘণ্টা সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রতি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরে হয়েছিল বৃত্তি পরীক্ষা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page