September 28, 2026, 3:44 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

আগামী নির্বাচনে জয়ী হলে রাশিয়ার সাথে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে পারেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পর রাশিয়ার সাথে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে পারেন।
ট্রাম্পের সিনিয়র প্রচার উপদেষ্টা ব্রায়ান হিউজ এ কথা জানিয়ে বলেন, একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির মতো পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবে।  প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প রাশিয়ার সাথে নতুন করে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে আগ্রহী কি-না এ প্রশ্নের জবাবে বার্তা সংস্থা তাস’কে তিনি বলেন, ট্রাম্প শক্তির মাধ্যমে শান্তিতে বিশ্বাস করেন।
তিনি বলেন, জাতিকে শক্তিশালী করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তিনি প্রায়ই কথা বলেন। আর তা হলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। এটি এমনভাবে করতে হবে যাতে আমেরিকান জনগণ সুরক্ষা পায় ও শক্তিশালী হয়।
ব্রায়ান হিউজ আরো বলেন, আপনি যখন একটি শক্তিশালী অবস্থান পেয়ে যাবেন তখন অস্ত্রের স্তর মূল্যায়নের কাজ শুরু করতে পারবেন। কিন্তু আজ দূর্বল অবস্থানে থাকা আমেরিকার সাথে আপনি আলোচনা শুরু করতে পারবেন না।
সুতরাং, ভূরাজনৈতিক পরিমন্ডলে প্রথম কাজ হলো আমেরিকান শক্তিকে স্বীকৃতি দেয়া যা বাইডেন ও হ্যারিসের আমলে ঘটছে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page