September 30, 2026, 5:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আগামী নির্বাচনে ট্রাম্প জয়ী হলে পুতিনকে ‘কুর্নিশ’ করবে : জো বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  দাবি করেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে পারলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে ‘কুর্নিশ’ করবেন।

নিউ ইয়র্ক শহরের একটি থিয়েটারে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় বাইডেন নিজেকে মার্কিন গণতন্ত্রের অন্যতম ‘রক্ষাকারী’ হিসেবে দাবি করেন।

বাইডেন বলেন, ‘আমি কখনও পুতিনের মতো স্বৈরশাসকদের পক্ষ নেব না। ট্রাম্প ও তার বন্ধুরা মিলে তাকে কুর্নিশ করতে পারে, কিন্তু আমি পারব না।’

বাইডেন দাবি করেন, ট্রাম্প ও তার ‘রিপাবলিকান বন্ধুরা’ আমেরিকার গণতন্ত্রকে হত্যা করতে চাইলেও তিনি এই গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করে যাবেন।  সূত্র : পার্স টুডের

আজকের বাংলা তারিখ



Our Like Page