October 11, 2026, 8:29 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

আগামী নির্বাচনে না এলে বিএন‌পির অস্তিত্ব থাক‌বে না : শাজাহান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, শেখ হাসিনার সঙ্গে বার বার লড়তে আসবেন না। লড়তে এসে কিন্তু শেখ হাসিনার সরকারের কাছে পরাজিত হয়েছেন। এবারও আপনারা পরাজিত হবেন। আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনে না আসলে কিন্তু আপনাদের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে।

বুধবার (২২ মার্চ) রা‌ত সাড়ে ৭টার দি‌কে মাদারীপুরের রাজৈরে কদমবাড়ী ইউনিয়ন কলেজ মাঠে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে উপজেলার আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, আগামী নির্বাচন নি‌য়ে বিএনপি আরেকটি ষড়যন্ত্র এবং চক্রান্ত করতেছে। সেটি শুধু চক্রান্ত নয়, তারা এখন সন্ত্রাসও সৃষ্টি করতেছে। এবার নির্বাচনে না এলে বিএন‌পির অস্তিত্ব থাক‌বে না। কারণ জনগণ জানে বিএনপি এখন তামাশার রাজনৈতিক করে।

তিনি আরও বলেন, একবার নয়, দুই বার আপনারা সংসদ বয়কট করেছেন। একবার গ্রুপের ছয়জনকে বললেন শপথ নেওয়া যাবে না, সেটাও নিলেন। তারপর বললেন সংসদে যাবেন না, সেটাও গেলেন। আবার পদত্যাগও করলেন, তা‌তে লাভ কি হয়েছে আপনা‌দের। বরং পদত্যাগ করে ব্যর্থ হয়েছেন।

রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বাসার, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, রাজৈর উপজেলার চেয়ারম্যান রেজাউল করিম শহিন চৌধুরী, স্থানীয় সাংসদের স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page