April 8, 2026, 7:14 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আগামী সপ্তাহে বৈঠক করে এনবিআর সমস্যার সমাধান করা হবে : অর্থ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরাদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করে সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আন্দোলনকারীরা বৈঠকে না এলেও আমরা যাদের সঙ্গে আলোচনা করেছি সবাই সিনিয়র অফিসার, কমিশনার। তারা রেসপন্সিবল। যারা আন্দোলন করছে তাদের বেশিরভাগই তাদের সঙ্গে কাজ করেন।’

ড. সালেহউদ্দিন বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আগামী সপ্তাহে আরেকটি বৈঠক করে সমস্যার সমাধান করব। বৈঠকে এনবিআরের চেয়ারম্যানের অপসারণের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা।

এদিকে আগামীকাল শুক্রবারের মধ্যে দাবি মানা না হলে শনিবার থেকে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আন্দোলনকারীরা বৈঠকে না এলেও দেশের স্বার্থে তারা আন্দোলন প্রত্যাহার করবেন বলে আশা করি।

এর আগে দুপুর ১২টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে শুরু হয় কর্মকর্তা-কর্মচারীরাদের দ্বিতীয় দফার চতুর্থ দিনের কলমবিরতি কর্মসূচি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনবিআর ভবনে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

এর মধ্যেই নিজেদের দাবির পক্ষে শক্ত অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে বিকেল ৪টায় ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বসে আলোচানার প্রস্তাব দিলে তা বিবেচনা করবেন তারা। তবে রাতের বৈঠকে যোগ দেননি তারা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page