September 21, 2026, 10:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

আগামী সপ্তাহে মস্কো সফরের যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফরের পরিকল্পনা করছেন। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এমন সময় চীনা প্রেসিডেন্টের মস্কো সফরের কথা সামনে আসলো যখন মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের মধ্যকার বিরোধের মীমাংসায় মধ্যস্থতা করে আলোচনায় রয়েছে বেইজিং। এছাড়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে শান্তির জন্য ১২ দফা প্রস্তাব দিয়েছে চীন। বেইজিংয়ের শান্তি প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমা বিশ্ব।

৩০ জানুয়ারি রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, চলতি বসন্তে চীনা প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। গত মাসে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছিল, এপ্রিল বা মে মাসের শুরুতে এই সফর অনুষ্ঠিত হতে পারে।

আগামী সপ্তাহে শি জিনপিংয়ের মস্কো সফর নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। রুশ প্রেসিডেন্টের কার্যালয় মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

রয়টার্স বলছে, সম্ভাব্য সফরের বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্রটি বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।

গত মাসে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে মস্কো সফর করেন। ওই সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। ওয়াং ইঙ্গিত দিয়েছিলেন শি জিনপিং হয়ত মস্কো সফর করবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীন সফর করেন পুতিন। ওই সময় দুই নেতা ‘সীমাহীন’ পারস্পরিক অংশীদারত্বের একটি চুক্তি করেন। এর কয়েক সপ্তাহ পর ইউক্রেনে আক্রমণ শুরু করে রুশ সেনাবাহিনী। দুই বছরে গড়ানো এই যুদ্ধের কালে সম্পর্ক জোরদার করতে উভয় দেশ নিজেদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে।

চীনের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৯ বার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন শি জিনপিং। সর্বশেষ গত সেপ্টেম্বর মধ্য এশিয়ায় একটি সম্মেলনে বৈঠকে বসেন তারা।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page